প্রশ্নফাঁস : পিএসসির সাবেক সহকারী পরিচালকসহ পলাতক ১৪

:
প্রকাশ: ২ years ago

বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়সহ ১৪ জন পলাতক রয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সিআইডির সূত্রে এ তথ্য জানা গেছে।

পলাতক অন্য আসামিরা হলেন- শরীফুল ইসলাম ভূঁইয়া, দীপক বনিক, খোরশেদ আলম খোকন, কাজী মো সুমন, এ কে এম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মুহা. মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম ও কৌশিক দেবনাথ।

এছাড়া এই মামলায় আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এ মামলায় পিএসসি’র সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরও পড়ুন প্রশ্নফাঁস : পিএসসির সাবেক সহকারী পরিচালকসহ পলাতক ১৪

  • পিএসসি
  • বিসিএস
  • সিআইডি
  • #