ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

এবারের ইউরো কাপে অসাধারণত্ব দেখিয়ে ফাইনালে ওঠেছিল স্পেন।  সেই অসাধারণত্ব অক্ষুণ্ণ রেখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিল স্পেন। ১২ বছর পর আবার মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট জিতল স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরো কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন।

রোববার (১৪ জুলাই) অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।

এরপরও কর্তৃত্ব কবজায়  রেখে খেলতে থাকে স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয়।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা স্পেন। ম্যাচের ৪৭ মিনিটে  গোল করেন উইলিয়ামস। তার গোলে ম্যাচে লিড নেয় স্প্যানিশরা। শোধ নিতে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন বদলি নামা পালমার। তার গোলে ম্যাচে ফিরে ইংল্যান্ড।

এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল তখন আবারও গোলেট দেখা পায় স্পেন। চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান মাইকেল ওয়ারজাবাল। তার গোলে ফের লিড পায় স্পেন। এরপর আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে স্পেন।

১২ বছর পর আবার মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট জিতল স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন।

  • ইউরো কাপ
  • ইংল্যান্ড
  • ফুটবল
  • স্পেন
  • #