সচল হল ফেসবুক

:
প্রকাশ: ২ years ago

সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ২টার পর অনেকেই মোবাইল ফোন ও কম্পিউটারে এ সেবা সচল পেয়েছেন।

এর কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, ফেসবুক চালু হতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। এদিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ে জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, আশা করছি আজ বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে। সংবাদ সম্মেলনের আগে সকালে তিনি অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে এবং টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

  • ফেসবুক
  • #