ব্যাংক থেকে নগদ তোলা যাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দি‌য়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থে‌কে এক‌টি অ‌্যাকাউন্ট থেকে ৪ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে এসএমএস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক চার লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনও পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

  • বাংলাদেশ ব্যাংক
  • #