রুয়েট উপাচার্যের পদত্যাগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : প্রফেসর মো. জাহাঙ্গীর আলম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর। তার একটি কপি তিনি পেয়েছেন।

আরিফ আহম্মদ চৌধুরী আরও বলেন, রুয়েটে ডিনদের মধ্যে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারবেন। কে পালন করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রুয়েট
  • #