পদত্যাগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ years ago

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি।

মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন কেজরীওয়াল। এ সময় তার সাথে তার উত্তরসূরি অতীশি এবং সাবেক ডেপুটি মনীশ সিসোদিয়া ছিলেন।

  • কেজরিওয়াল
  • দিল্লি
  • পদত্যাগ
  • মুখ্যমন্ত্রী
  • #