ওয়ারীতে দুই ভাইকে হত্যার ঘটনায় বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন মো. আকবর হোসেন, তাঁর ছেলে মো. আসিফ সুলতান ও মো. আজাহারুল ইসলাম খান।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে গ্রেপ্তারের তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

গত ১৪ আগস্ট ওয়ারীর হাটখোলা এলাকায় আলামিন ভূঁইয়া (৪১) ও তাঁর ছোট ভাই নুরুল আমিনকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি হত্যা মামলা হয়।

  • গ্রেপ্তার
  • #