মোহাম্মদপুর থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

রাজধানীর মোহাম্মদপুর থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। এর আগে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

মুনীম ফেরদৌস বলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি। গ্রেফতার অনিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

#