ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ ভুয়া বললেন সিনিয়র সচিব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

সারাদেশে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

একটি জাতীয় দৈনিকে ‘ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শিরোনামে সংবাদ প্রকাশের বিষয়ে মোখলেস উর রহমান বলেন, অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়। এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।

তিনি আরও বলেন, নিউজে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে সেটি আইফোনের স্ক্রিনশট কিন্তু আমি ব্যবহার করি স্যামসাং ফোন। আমি সরকারি কোনো ফোন ব্যবহার করি না।

  • মোখলেস উর রহমান
  • সিনিয়র সচিব
  • #