কয়েক ঘণ্টায় ৬০০ জনকে হত্যা

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ years ago

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বারসালোঘোতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৬০০ জনকে হত্যা করেছে।  গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে। সিএনএনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভির।

খবরে বলা হয়েছে, গত ২৪ আগস্ট বারসালোঘোর বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থা জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমের (জেএনআইএম) সদস্যরা বাইকে করে ওই এলাকায় প্রবেশ করে এবং বাসিন্দাদের গুলি করে হত্যা করে।

জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা আনুমানিক ২০০ জন জানানো হয়। পরে জেএনআইএম জানায়, তারা অন্তত ৩০০ জন যোদ্ধাকে হত্যা করেছে। ফরাসি সরকারের নিরাপত্তা প্রতিবেদনে বরাত দিয়ে সিএনএন বলছে, ওই হামলায় অন্তত ৬০০ জন নিহত হয়েছে।

  • আফ্রিকার দেশ বুরকিনা ফাসো
  • আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী
  • #