মুক্তাগাছা সাবেক পৌরমেয়র বিল্লাল সরকার গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

এর আগে র‍্যাবের একটি দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করে।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. সামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • গ্রেপ্তার
  • বিল্লাল সরকার
  • মুক্তাগাছা
  • সাবেক পৌরমেয়র
  • #