বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) গভীররাতে এ হত্যাকাণ্ড ও ডাকাতি হয়। নিহতরা হলেন বাসাইলের গোসাখালি গ্রামের মোতাহার মিয়া (৮৪) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৮০)।

স্থানীয়দের বরাত দিয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মোতাহার মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে কয়েকজন কৃষিশ্রমিক কাজ করছিলেন। বাড়ির একটি ঘরে মোতাহার আর তার স্ত্রী থাকতেন। বাড়ির অন্য সদস্যরা অন্য ঘরে থাকেন। মঙ্গলবার গভীর রাতে মোতাহার পেটে ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা নিজেদের কাছে থাকা ওষুধ তাকে খেতে দেন। পরে সকালে মোতাহার ও তার স্ত্রী ঘুম থেকে না ওঠায় স্বজনরা ও আশপাশের মানুষ তাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন।
কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তারা গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল। পরে ওই দম্পতিকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শ্রমিকরা শ্বাসরোধে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বণালংকার লুট করে নিয়েছে।

  • টাঙ্গাইল
  • বাসাইল
  • বৃদ্ধ দম্পতি
  • হত্যা
  • #