ধানমন্ডিতে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে মো. রনি খন্দকার (৪৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত রনি খন্দকার বাগেরহাট জেলার চিতলমারি শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে। হাজারীবাগ বউবাজার এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন রনি খন্দকার।

নিহতের ছেলে রায়হান খন্দকার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধানমন্ডি তিন নম্বর রোডে পিঠা বিক্রেতার সঙ্গে ভ্যান ভাড়া নিয়ে তর্কবিতর্ক হয়। পরে পিঠা বিক্রেতা রুবেল বাবাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে একজনকে আটক করেন, তবে মূল ঘাতক রুবেল পালিয়ে যায়।

পুলিশ জানায়, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • ছুরিকাঘাত
  • ধানমন্ডি
  • নিহত
  • ভ্যানচালক
  • #