মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে এক বৃদ্ধ কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতি মিয়া (৬২) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোঁতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন দুর্গাপুর গ্রামের সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, নিহতের গলা কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • গলা কেটে
  • বৃদ্ধ কৃষক
  • মিঠামইন
  • হত্যা
  • #