সড়কের পাশে পড়েছিল পার্বতী রানীর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় পার্বতী রানী (৬৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিংয়ের স্ত্রী।

জানা গেছে, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডুতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেটসংলগ্ন বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা ওই নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • পাবনা
  • পার্বতী রানী
  • মরদেহ
  • #