উজিরপুরে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বরিশালের উজিরপুরে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়।

তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে গেছেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ বলেন, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • উজিরপুর
  • বাসচাপা
  • ব্যাংক কর্মকর্তা
  • মৃত্যু
  • #