ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।

আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদনে বলা হয়, আইন-বিধি অনুযায়ী মোহাম্মদ এজাজের বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি (মোহাম্মদ এজাজ) দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

  • উত্তর সিটি করপোরেশন
  • ঢাকা
  • দেশত্যাগ
  • নিষেধাজ্ঞা
  • প্রশাসক
  • #