কেরানীগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাই করার সময় জনতার হাতে গণপিটুনিতে আল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আল ইসলাম কুমিল্লা জেলার মেঘনা থানার কান্দারগাঁও গ্রামের আলেক বেপারীর ছেলে। বর্তমানে সে পরিবারসহ কেরানীগঞ্জের ইস্পাহানী ২নং গলিতে ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এসআর শপিং মলের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, ছিনতাইকারী একজন নারীকে ছুরিকাঘাত করলে আশপাশের লোকজন তা দেখতে পেয়ে ছিনতাইকারী দমনে এগিয়ে আসে। ঘটনার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরো তিনজন আহত হন। পরে জনতা একত্রিত হয়ে তাকে ধরার চেষ্টা করলে গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • কেরানীগঞ্জ
  • গণপিটুনি
  • নিহত
  • যুবক
  • #