ভোলায় নির্বাচনি প্রচারণা নিয়ে বিএন‌পি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএন‌পি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামা‌রির ঘটনা ঘ‌টে‌ছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়া‌র্ডের মু‌ন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই মেদুয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা কর‌ছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্র-‌শি‌বিরের নেতাকর্মীরা। তারা মু‌ন্সিরহাট এলাকায় আসলে স্থানীয় বিএন‌পি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ‌বিএন‌পির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি-মারামারিতে জড়ায়। এতে উভয়প‌ক্ষের অন্তত ৬ জন আহত হন।

‌দৌলতখান থানার ওসি‎‎ মো. সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে পু‌লিশ, নৌবা‌হিনী ও কোস্টগার্ড প‌রি‌স্থিত নিয়ন্ত্রণে আনে। বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত রয়েছে।

  • আহত
  • নির্বাচনি
  • প্রচারণা
  • বিএনপি-জামায়াত
  • ভোলা
  • সংঘংর্ষ
  • #