নিখোঁজ কৃষকের ঝুলন্ত লাশ মিলল বাগানে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজ এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকার বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন জানান।

নিহত ৭০ বছর বয়সী আব্দুল মজিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাতে ওসি শাহীন বলেন, গত তিনদিন ধরে আব্দুল মজিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি বাগানের ভেতর গাছে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মরদেহে পচন ধরেছে। খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল সম্পন্ন করে বলে জানান তিনি।

  • কলারোয়া
  • কৃষক
  • মরদেহ
  • সাতক্ষীরা
  • #