প্রতীকী ছবি
রাজধানীর ওয়ারী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল মজিদ (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ। নিহতের গ্রামের বাড়ি শরিয়তপুর। বর্তমানে গেন্ডারিয়া সামিবাগ ৯ম লেনে পরিবারের সঙ্গে থাকতেন।
স্বজনদের বরাত দিয়ে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, আব্দুল মজিদ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বাসা থেকে বের হয়ে যেতেন পরে বাতায় ফিরতে পারতেন না। পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাসায় ফেরত আনতেন।
আজ ভোর রাতে তিনি নামাজের কথা বলে বাসা থেকে বের হন। পরে হানিফ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটায় মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।