কক্সবাজার, চট্টগ্রাম ও আশপাশের জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।প্রাথমিকভাবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের ফলে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ভূমিকম্প নিয়ে আজ দু’দফা কেঁপে উঠলো দেশ। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।