শিশু গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার বিমান এমডির সাফিকুরের নিয়োগ বাতিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত ও কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

সাফিকুর রহমানের স্থলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

গত রোববার শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমানের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

  • গ্রেপ্তার
  • নিয়োগ
  • নির্যাতন
  • বাতিল
  • বিমান এমডি
  • শিশু গৃহকর্মী
  • #