এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে রদবদল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। এতে কমিশনার থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮২৪টি পদে পরিবর্তন আনা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, আটজন উপ-কমিশনার ও ১৮ জন সহকারী কমিশনার। এ ছাড়া ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩৬৬ জন কর্মচারীকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রশাসনিক রদবদলকে তাৎপর্যপূর্ণ ও বড় পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বদলি হওয়া তিন কমিশনার হলেন আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)। চার যুগ্ম কমিশনার হলেন মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা। পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। আট উপ-কমিশনার হলেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

সহকারী কমিশনাররা হলেন শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোরের কাস্টমস ও এক্সাইজ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

  • এনবিআর
  • কাস্টমস
  • রদবদল
  • #