পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার আগের কর্মসূচির তুলনায় কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘণ্টা করা হয়েছে। দাবি আদায়ে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের নেতারা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় কর্মসূচি আরো জোরদার করা হয়েছে।

এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছিলেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে।

  • কর্মসূচি
  • ঘোষণা
  • দাবি
  • পে-স্কেল
  • বাস্তবায়ন
  • #