নেত্রকোনায় ড্রেন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের গরুহাট্টা এলাকায় শিয়ালজানি খালের ওয়াকওয়ের পাশে থাকা ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন বিকেলে শিয়ালজানি খালের ওয়াকওয়েতে হাঁটার সময় দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ড্রেনের ভেতর এক ব্যক্তির লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।

  • অজ্ঞাত
  • উদ্ধার
  • নেত্রকোনা
  • যুবক
  • লাশ
  • #