বিউটি পার্লার থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকা থেকে ইতি (৩২) নামের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. আব্দুল হালিম। নিহত ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন সেন্টুর স্ত্রী।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই নারী সাত থেকে আট দিন আগে মারা গিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আমরা সর্বোচ্চ তদন্তের মাধ্যমে কাজ করছি। মৃতদেহটি কয়েকদিন আগের হওয়ায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।

  • উদ্ধার
  • নারী
  • বিউটি পার্লার
  • মরদেহ
  • #