প্রতীকী ছবি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুজ্জ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অন্য দুজন ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার এসআই জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।