একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

২০২৬ সালের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এছাড়া চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার; স্থাপত্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম; লোকজ সংস্কৃতিতে ইসলাম উদ্দিন পালাকার; শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার; ভাস্কর্যে তেজস হালদার যস, নৃত্যে অর্থি আহমেদ এবং সংগীতে (দলীয়) জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ একুশে পদক পাচ্ছে।

এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হচ্ছে।

  • একুশে পদক
  • #