খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হরিণটানা খালপাড় এলাকায় রাকিবসহ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৫-৬ জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রাকিব ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

  • খুলনা
  • গুলি
  • দুর্বৃত্ত
  • নিহত
  • যুবক
  • #