গুমসংক্রান্ত তদন্ত প্রধানকে চেয়ারপারসন করে জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

দেড় বছর ধরে অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির (গুমসংক্রান্ত তদন্ত কমিশন) প্রধান ছিলেন।

বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কমিশনারদের মধ্যে দুজন সাবেক গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য। তারা হলেন মো. নূর খান ও নাবিলা ইদ্রিস। বাকি দুজন কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দিল সরকার।

  • কমিশনার
  • চেয়ারপারসন
  • জাতীয় মানবাধিকার কমিশন
  • #