কর্ণফুলীতে বিয়ের খোলা সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে হাবিবুল মোস্তফা (৭) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। হাবিবুল চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে এসেছিল শিশু হাবিবুল। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। স্বজনেরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হাবিবুলকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

কর্ণফুলী থানার এসআই জয়নাল বলেন, শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’

  • কর্ণফুলী
  • মৃত্যু
  • শিশু
  • সেপটিক ট্যাংক
  • #