ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় শাস্তি থেকে ছাড় পেল বাংলাদেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ রাজি হয়নি বাংলাদেশ। যে কারণে টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান আগেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘চলমান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না।’

  • টি টোয়েন্টি
  • বাংলাদেশ
  • বিশ্বকাপ
  • ভারত
  • #