ত্রিশালে ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ত্রিশালে ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

ময়মনসিংহের ত্রিশালে সনাতন ধর্মের এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম সুশেন চন্দ্র সরকার। তিনি হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নিহতের মাথায় কোপ দিয়ে তাকে হত্যা করেছে এবং পরবর্তীতে গোডাউনে থাকা নগদ টাকা লুট করেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ত্রিশাল
  • ব্যবসায়ী
  • হত্যা
  • #