নানা অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দেন। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন এবং ভোটগ্রহণে প্রভাব বিস্তার করেছেন।

এ পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং এই আসনে পুনঃনির্বাচনের দাবি জানান।

  • নারায়ণগঞ্জ-৩
  • নির্বাচন
  • বর্জন
  • স্বতন্ত্র প্রার্থী
  • #