গাজীপুরের ৫ আসনেই বাতিল হয়েছে প্রায় দেড় লাখ ব্যালট!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

গাজীপুরে পাঁচটি আসনের প্রায় দেড় লাখ ব্যালট বাতিল হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনের ব্যালট যেমন রয়েছে গণভোটের ব্যালটও রয়েছে। তবে গণভোটের ব্যালট ব্যাপক হারে বাতিল হয়েছ। একটি আসনেই সর্বোচ্চ সাড়ে ৩১ হাজার গণভোটের ব্যালট বাতিল হয়েছে বলে নির্বাচন পরবর্তী ফলাফলের তথ্যে দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন, তাদের কাছে বিষয়টি ‘স্বাভাবিক’ মনে হয়নি।

বৃহস্পতিবার দিনভর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করতে করতে শুক্রবার ভোররাত হয়ে যায়। স্থানীয়ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভোট সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের ঘোষিত ফলাফলে দেখা যায়, গাজীপুরের পাঁচ আসনের মধ্যে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন। সিল ও স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে ব্যালট বাতিল করার কথা বলেছেন নির্বাচন কর্মকর্তারা।

ভোটের ঘোষিত ফলাফল অনুযায়ী, সংসদীয় (প্রতীকে) ভোট ও গণভোট মিলে গাজীপুরের পাঁচটি আসনে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩৮টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনে অবৈধ ভোট সংখ্যা হল ২৪ হাজার ৯৬৩ এবং গণভোটে অবৈধ ভোটের সংখ্যা হল ১ লাখ ১৫ হাজার ৮৭৫।

গাজীপুর-১ আসনে ২৩৮টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৪৯৪ এবং সংসদ নির্বাচনের বাতিল করা ব্যালটের সংখ্যা ৭ হাজার ৭৫০টি। এ আসনে গণভোটে বাতিল ব্যালটের সংখ্যা ৩১ হাজার ৫৮৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৫৭১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১৫৭টি।

গাজীপুর-২ সংসদীয় আসনের ২৭৩টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৬৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৯৮৩ এবং বাতিল ব্যালটের সংখ্যা ৮ হাজার ৪৮১। এ আসনে গণভোটের ব্যালট বাতিল হয়েছে ১৯ হাজার ৬৬০টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬৪৩টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৩০৩টি।

গাজীপুর-৩ সংসদীয় আসনের প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৬৯২ এবং বাতিল ব্যালটের সংখ্যা ৮ হাজার ২৮০। গণভোটে এ আসনে অবৈধ ঘোষণা করা ভোটের সংখ্যা ২৮ হাজার ৪৪১টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬২১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬২টি।

গাজীপুর-৪ আসনের মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬৮৯। বাতিল ব্যালটের সংখ্যা ৪ হাজার ৩৫৫টি। এ আসনে গণভোটে বাতিল ব্যালটের সংখ্যা ১৭ হাজার ৯০৯টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮৪১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ২ লাখ ৩ হাজার ৭৫০টি।

গাজীপুর-৫ আসনের মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২৯। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৫৫২। বাতিল ব্যালটের সংখ্যা ৪ হাজার ৩৭৭।এ আসনে গণভোটে বাতিল ব্যালটের সংখ্যা ১৮ হাজার ২৭৯টি ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৭১৯টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯৯৮টি।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সংসদীয় ব্যালটে প্রার্থীর নির্ধারিত প্রতীকে সঠিকভাবে সিল না মারা, সিল ছাড়া ব্যালট বাক্সে ফেলা এবং গণভোটের ব্যালটের বেলায় ঘোষণাপত্র না থাকা, ঠিকভাবে নির্ধারিত স্থানে সিল না মারা, স্বাক্ষর এবং ভেরিফিকেশন না থাকার কারণে ভোট অবৈধ হয়ে থাকে।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • গাজীপুর
  • #