বিড়িতে সুখ টান দিয়ে ভোট চাওয়া ঝালকাঠি-২ আসনের ফয়জুল হক হারলেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জিতেছেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। অপরদিকে বিড়িতে সুখ টান দিয়ে ভোট দেবেন- বলে প্রচারণা চালানো জামায়াতের সেই প্রার্থী ফয়জুল হক হেরে গেছেন।

বৃহস্পতিবার ভোট গণনা শেষে পাওয়া ফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে- ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০টি ভোট।

অন্যদিকে, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে গণভোটের হ্যা ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি ও না ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।

  • ঝালকাঠি-২
  • ফয়জুল হক
  • বিড়ি
  • সুখ টান
  • #