বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সান্টু বিজয়ী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রায় ৭০ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী হয়েছেন।

বানারীপাড়া উপজেলার সবকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীক ৫৩ হাজার ৮৫০ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২১ হাজার ৭৩৭ ভোট বেশি পেয়েছেন।

আপরদিকে, উজিরপুর উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ৮৭ হাজার ৪৩০ ভোট ও জামাতের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৩৮ হাজার ৬১৯ ভোট পেয়েছেন।

  • এস সরফুদ্দিন আহমেদ সান্টু
  • বরিশাল-২
  • #