ঢাকা-৮ আসনে হেরে গেলেন এনসিপির পাটোয়ারী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

  • এনসিপি
  • ঢাকা-৮ আসন
  • মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী
  • #