পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকারের সভাপতি নুরুল হককে (নুর) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
নুরুল হক নুর ১৬ হাজার ৮২৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৪৪৩। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে ৭৯ হাজার ৬১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।