সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের শিশির মনির হারলেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

  • শিশির মনির
  • সুনামগঞ্জ-২
  • #