যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত ২

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের সাইথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয় বলে

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনো পলাতক আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।’

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলিনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং শুক্রবারের সব ক্লাস বাতিল করা হয়েছে।

  • ইউনিভার্সিটি
  • নিহত
  • বন্দুক
  • যুক্তরাষ্ট্র
  • হামলা
  • #