দেবিদ্বারে বিএনপি সভাপতির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের বিএনপি সভাপতির ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় ধামতী নসু মার্কেট এলাকায় বিএনপি নেতার বাগান বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাঘরিষ্ঠতা অর্জন করায় শুক্রবার রাতে উপজেলার ধামতী ইউনিয়নের নসু মার্কেট এলাকায় মিষ্টি বিতরণের ব্যবস্থা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির।

মিষ্টি বিতরণের এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পায় নসু মার্কেট এলাকায় ওই বিএনপির নেতার বাগান বাড়ির একটি ঘর আগুনে পুড়ছে। ওই সময় সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরসহ আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির বলেন, আমি ঢাকায় আছি, বিএনপির বিজয়ে নেতাকর্মীদের অনুরোধে সকলকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু হঠাৎ এক কর্মী আমাকে ফোন দিয়ে জানায় আমার বাগান বাড়ির ঘরে আগুন লেগেছে। ঘরটি আমরা মিটিং ও চায়ের আড্ডায় ব্যবহার করতাম। কে বা কারা আগুন দিয়ে সেই ঘরটি পুড়িয়ে দিয়েছে। আমি শনিবার বাড়ি এসে থানায় অভিযোগ দাখিল করব।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সূত্র : যুগান্তর

  • আগুন
  • ঘর
  • দুর্বৃত্তরা
  • দেবিদ্বার
  • বিএনপি
  • সভাপতি
  • #