ছবি : শেখ আব্দুর রশীদ
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। গতকাল শনিবার সরকারি ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
তবে এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।
সাধারণত সরকারি ছুটির দিনে এ ধরনের প্রশাসনিক আদেশ আসার ঘটনা বিরল হলেও আজ জরুরি ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।