জীবননগরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার জীবননগরে খালে ভাসমান অবস্থায় শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • উদ্ধার
  • জীবননগর
  • মরদেহ
  • #