সুনামগঞ্জে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত নিয়ে ঝগড়ার মধ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী। নিহতের নাম আনজুর মিয়া (৫০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় আনজুর তার চাচাতো ভাই আনহার মিয়ার ওপর মনঃক্ষুণ্ন ছিলেন। এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আনহার ঘর থেকে দা নিয়ে আনজুরকে কুপিয়ে জখম করেন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছার আগেই আনজুর মারা যান।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলার প্রস্তুতিও চলছে।

  • কুপিয়ে
  • সুনামগঞ্জ
  • হত্যা
  • #