৩০ আসনের ফল পুনঃগণনার দাবি নিয়ে ইসিতে ১১ দলীয় জোটের নেতারা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে এসেছেন তারা।

রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পৌঁছান তারা। ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে ১১ দলীয় জোটের নেতারা কথা বলবেন বলে জানা গেছে।

পুনঃগণনার আবেদন করা হবে যে ৩০টি আসনে—ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

  • ১১ দলীয় জোট
  • ইসি
  • দাবি
  • পুনঃগণনা
  • ফল
  • #