এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

:
প্রকাশ: ২ ঘন্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও একটি চেক জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

  • আসাদুল্লাহ
  • এনসিপি
  • কেন্দ্রীয় নেতা
  • গ্রেপ্তার
  • #