প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকি থেকে অজ্ঞাত এক নারীর বয়স আনুমানিক (৩০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির সেফটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক। ওই নারীর পরনে একটি কালো রঙের বোরকা ছিল।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাড়ির আশেপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধারণা করে সেফটিক ট্যাংকের মধ্যে কোনো মানুষ মরে পড়ে আছে। লাশের দুর্গন্ধে বাড়ির ভেতরে গিয়ে সেফটিক ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, সম্ভবত লাশটি ৭-৮ দিন পূর্বের হবে তাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই-এর টিম কাজ করছেন কিন্তু লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হচ্ছে না বলে ওসি জানান।