বগুড়ায় মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ায় মহাসড়কে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম নয়ন ইসলাম (৩০)। তিনি ঢাকার উত্তরখান এলাকায় এম এ খান ফ্যাশন নামের একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। তার বাড়ি সারিয়াকান্দি উপজেলায়।

কাহালু থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আজ সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে মহাসড়কে পড়ে থাকা মাথা থেঁতলানো লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড থেকে তার নাম ও পেশা জানা গেছে।

ওসি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা থানায় এলে বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে রাখা হয়েছে।

  • উদ্ধার
  • বগুড়া
  • মহাসড়ক
  • যুবক
  • লাশ
  • #